- - -

মহম্মদপুরে কালী মন্দির থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি

img 20261112 wa0115
Print News

মহম্মদপুরে কালী মন্দির থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বাজার রাধানগর গ্রামে একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক (অব:) স্বপন চক্রবর্তীর বাড়ির মন্দিরের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা এ চুরি করে। এ ঘটনায় বৃন্দাবন থেকে আনা গিরিধারী পাথর, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন মন্দিরের মালিক শিক্ষক (অব:) স্বপন চক্রবর্তী।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদেরকে ওসি শামীম আহমেদ বলেন, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দিরে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa