- - -

ময়মনসিংহ বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ১,০৬,৯৭২ জন

Print News

ময়মনসিংহ বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ১,০৬,৯৭২ জন

 

ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১০এপ্রিল বৃহস্পতিবার শুরু হচ্ছে। পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বমোট ১ লক্ষ ৬ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯১ হাজার ৮৩৫ জন এবং অনিয়মিত ১ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী।

ময়মনসিংহ বিভাগের সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ জেলার ৬৫টি কেন্দ্রে ৪৬ হাজার ৫৮০ জন; জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৬৫৮ জন; নেত্রকোনা জেলার ২৬টি কেন্দ্রে ১৯ হাজার ৬২২ জন এবং শেরপুর জেলার ১৩টি কেন্দ্রে মোট অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থী ১৪ হাজার ১১২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৪৪ হাজার ৪৫৩ জন; মানবিক বিভাগের পরীক্ষার্থী ৫৭ হাজার ৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৫ হাজার ৪৪৪ জন।

এবার ময়মনসিংহ বিভাগের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক পাওয়া সূত্রমতে এসব তথ্য জানা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa