- - -

মমতাকে নিজের স্বাক্ষরিত ১০ নম্বর জার্সি উপহার মেসির

Print News

মমতাকে নিজের স্বাক্ষরিত ১০ নম্বর জার্সি উপহার মেসির

 

নিজের স্বাক্ষরিত জার্সি ভারতের পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে উপহার স্বরুপ পাঠিয়েছেন লিওনেল মেসি। বুধবার (১৯ মার্চ) কলকাতার নবাব আলী পার্কের দাওয়াত- ই – ইফতার অনুষ্ঠানে জার্সিটি প্রকাশ‍্যে আনেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি জার্সিটি তুলে দিয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। জানা যায়, সুদূর আর্জেন্টিনা থেকে নিজের জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার স্বরুপ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে পাঠিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। নিজের স্বাক্ষরিত জার্সি ছাড়াও পাঠিয়েছেন একটি শুভেচ্ছা বার্তা। এদিন ফিরহাদ হাকিম  বলেন” ” মুখ‍্যমন্ত্রীকে পাঠানো মেসির এই উপহার বাংলার জন‍্য অত‍্যন্ত গর্বের। রাজ‍্যের মানুষের হয়ে আমরা ফুটবলের কিংবদন্তি মেসিকে ধন্যবাদ জানাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa