
মধ্যপ্রদেশে যাত্রীবাহী গাড়ির উপর উল্টে পড়ল ট্রাক, ৯ জন নিহত
ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী গাড়ির উপর উল্টে পড়ল সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) ভোরে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার সানজেলি রেল ক্রসিংয়ের সন্নিকটে ঘটনাটি সংগঠিত হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, এদিন ভোরে বিয়ের অনুষ্ঠান থেকে একটি ছোটগাড়িতে চেপে ফিরছিলেন বেশ কয়েকজন। সেই সময় যাত্রীবাহী গাড়িটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে সিমেন্ট বোঝাই ট্রাকটি। ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আরও ২ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ট্রাককে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। সেই কারণে সেটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ট্রাক চালকের খোঁজে তল্লাশি চলছে।
![]()









