- - -

মধ্যপ্রদেশে পানীয় জলে নর্দমার বিষ ! মৃত ৮, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর 

Print News

মধ্যপ্রদেশে পানীয় জলে নর্দমার বিষ ! মৃত ৮, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

 

 

পানীয় জলের পাইলাইনে নর্দমার দূষিত জল মিশে ভয়ংকর বিপর্যয় ঘটল। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে সেই দূষিত জল পান করে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ। শহরের ভাগীরথপুরা এলাকায় এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবিলায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যে ৩ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সম্প্রতি ভাগীরথপুরা এলাকার বাসিন্দারা পৌরসভার সরবরাহকৃত জলে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, পানীয় জলের পাইপলাইনের ছিদ্র দিয়ে নর্দমার জল ভেতরে প্রবেশ করেছে। এই দূষিত জল পান করার পরই এলাকায় বমি, ডায়েরিয়া ও পেটের রোগের হিড়িক দেখা দেয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) পর্যন্ত মৃতের সংখ্যা ৩ থাকলেও, বুধবার (৩১ ডিসেম্বর ) সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ এ। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) গভীর রাতে ২ পৌর আধিকারিক সালিগ্রাম সিতোলে ও যোগেশ যোশীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সুপারিনটেনডেন্ট ইন্জিনিয়ার শুভম শ্রীবাস্তবকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। অসুস্থদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে সরকার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa