
মণিপুরে নোনে বন্দুক যুদ্ধে নিহত একাধিক
ভারতের মণিপুর রাজ্যের নোনে জেলার খুমিজি এলাকার একটি প্রত্যন্ত পাহাড়ি জঙ্গলে শনিবার ( ২৯ আগস্ট ) ভোরে জিলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (ZUF-J) এবং নাগাল্যান্ড জাতীয় সমাজতান্ত্রিক কাউন্সিল( NSCN-IM) দুই পক্ষের ক্যাডারদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রাথমিক খবরে দাবি করা হয়েছে, সংঘর্ষে ZUF-J এর পক্ষের অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে, ইটি রোড এর কাছে সশস্ত্র হামলায় এক গ্রাম প্রধান সহ লিয়াংমাই নাগা সম্প্রদায়ের কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলাটি কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে, চাওয়াং কিনিং এলাকায় রসদ বহনকারী একটি সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়েছি বলেও খবর পাওয়া গেছে। ওই রসদ কুকি গ্রামবাসীদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছে।
![]()









