- - -

মণিপুরের জাতীয় সড়কে সন্দেহভাজন জঙ্গি হামলা, নিহত ২

Print News

মণিপুরের জাতীয় সড়কে সন্দেহভাজন জঙ্গি হামলা, নিহত ২

 

ভারতের মণিপুরে ২০২ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন জঙ্গি হামলায় তাংখুল নাগা সম্প্রদায়ের ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা উখরুল জেলার তাশার গ্রামের বাসিন্দা এসডব্লিউ চিনাওশাং এবং একই জেলার ইয়ারুইঙ্গাম ভাশুম বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন। রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার (১৮ এপ্রিল ) দুপুর ২টা ৩৫ মিনিটে ইম্ফল- উখরুল ২০২ নম্বর জাতীয় সড়কের টিএ কাসোম গ্রামের কাছে এই  হামলার ঘটনা ঘটে। চারচাকার ২টি আলাদা গাড়িতে করে তারা ইম্ফল থেকে উখরুলে ফিরছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুস্কৃতীরা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় আরও ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, কুকি জঙ্গিরাই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার পরপরই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa