- - -

মণিপুরের কুকিগ্রামে দৃস্কৃতীর গুলিতে নিহত দম্পতি সহ ৩

Print News

মণিপুরের কুকিগ্রামে দৃস্কৃতীর গুলিতে নিহত দম্পতি সহ ৩

 

ভারতের মণিপুর রাজ্যে হিংসা থামার নাম নেই। শুক্রবার (৫ জুন) সকালে দুস্কৃতীরা হামলা চালাল কাংপোকপি জেলার কুকিদের একটি গ্রামে। সেখানে গুলি করে খুন করা হয়েছে এক দম্পতি সহ ৩ জনকে। পাশাপাশি বেশকিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত নাগারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে প্রকাশ, অজ্ঞাত পরিচয় কয়েকজন বন্দুকবাজ এদিন ভোর ৪টা ১০ মিনিটে লোইবোল খুল্লেন গ্রামে ঢুকে হামলা চালায়। ঘুমন্ত অবস্থায় হামলা চালানোর ফলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, দুস্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে লেটখনগাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙ্গমিনলান হাওকিপের (৩৪)। ৭টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। গোলাগুলি ও অগ্নিসংযোগের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa