
মঙ্গলে ও দিল্লি – আগ্রা সড়কে পরপর গাড়ির সংঘর্ষ, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ১৩
দিল্লি সহ গোটা উত্তর ভারতে কুয়াশার বিড়ম্বনা অব্যাহত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) ভোরে মথুরায় দিল্লি – আগ্রা একাধিক বাস ও গাড়ির সংঘর্ষ হয়, আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এর ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত অন্তত ২৫ জন। সংঘর্ষের ফলে একাধিক বাস গাড়ি উল্টে যায়। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন তাঁরা। দুর্ঘটনার জেরে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্তা শ্লোক কুমার জানান, গাঢ় কুয়াশার জেরে ৭টি বাস এবং ৩ গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এর ফলে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত হয়েছেন।
![]()









