- - -

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট

Print News

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট

 

ভোলা জেলার সদর উপজেলার আলীনগর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আব্দুল রাজ্জাক(৫৪), এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চলিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ১০ আগস্ট রাতে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত আমার বসতবাড়ীতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

এসময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ভাংচুর করে। পরে দুর্বৃত্তরা ওয়াড্রপে রক্ষিত নগদ ৬ লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

IMG 20240923 WA0062 300x169

ভুক্তভোগী আরও বলেন, বিগত সরকারের সময় আমি সক্রিয়ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করে আসছি। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতির দায়িত্ব পালন করেছি।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa