- - -

ভোটার তালিকায় ত্রুটি পাওয়ায় ফটিকছড়ির ৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Print News

এনামুল হক,সাইফুল ইসলাম

ঘোষিত তাফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাফশিল ঘোষণার পর থেকে দেশজুড়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।

চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসন থেকে মনোনয়ন ফরম জমা করেন মোট ১২ প্রার্থী। তাদের মধ্যে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলা প্রশাসক কার্যালয়ে এটি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৫- ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বাতিল হওয়া সেই ৩ প্রার্থী হলেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহ জাহান। তিনি উপজেলার সমিতির হাট ইউনিয়নের বাসিন্দা।তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ৮০ দশকে তিনি ফটিকছড়িতে জামায়াত শিবিরের বিরুদ্ধে একনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। প্রার্থীতা বাতিল হওয়া আরেকজন হলেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী। তিনি দীর্ঘদিন যাবৎ কানাডায় নাগরিকত্ব নিয়ে পরিবারের সাথে বসবাস করছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া এই প্রার্থী নির্বাচনের আগে ফটিকছড়ির আনাচে-কানাচে ব্যানার পোস্টার দিয়ে সবর ছিলেন।তিনি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা।প্রার্থীতা বাতিল হওয়া আরেকজন হলেন মোহাম্মদ
রিযাজ উদ্দিন চৌধুরী।তিনি এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এলাকায় সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি। উপজেলার কাঞ্চনগরে তার বাড়ি।

এর আগে মনোনয়ন ফরম জমাদানের ৩০ নভেম্বর শেষ দিনে আসনটি থেকে মোট ১২ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বৈধ প্রার্থী হলেন- খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (তরীকত ফেডারেশন), শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (সুপ্রিম পার্টি – বিএসপি), হোসাইন মো. আবু তৈয়ব (স্বতন্ত্র), মীর মুহাম্মদ ফেরদৌস আলম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মজাহারুল হক শাহ চৌধুরী (বিকল্প ধারা বাংলাদেশ), শফিউল আজম চৌধুরী (জাতীয় পার্টি), মুহাম্মদ হামিদ উল্লাহ (ইসলামিক ফ্রন্ট),এম এ মতিন (ইসলামিক ফ্রন্ট)।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাচাই-বাছাই পর্বে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই নির্বাচন কমিশনে জমা দিতে হয়। তাদের ক্ষেত্রে ভোটার স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়। অন্য ৯ প্রার্থীকে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।

এ আসনটি ২ টি পৌরসভা ১৮ টি ইউনিয়ন নিয়ে বিশাল আয়তন নিয়ে গঠিত। আসনটিতে ১৮ টি চা বাগান ১টি রাবার বাগান এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী বহমান। এছাড়া এ আসনে সূফি ও মাজার পন্থিদের দর্শনীয় স্থান মাইজভান্ডার রয়েছে। এবারে আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa