- - -

ভুয়া চিকিৎসকের দন্ড

Print News

বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে মোহাম্মদ খেরশেদ আলম নামের এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে৷
গতকাল ২১ সেপ্টেম্বর নগরের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই দণ্ড দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
দন্ডপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম নিজেকে স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। নগরের জামাল খান এলাকার আল্ট্রা অ্যাসে নামক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিয়মিত রোগীও দেখতেন তিনি।
বৃহস্পতিবার নগরের চকবাজারে প্যারেড কর্নার এলাকায় বাসায় গিয়ে একজন রোগী দেখতে আসেন অভিযুক্ত খেরশেদ আলম। এ সময় তার চিকিৎসাপত্র দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা পরিচিত এক চিকিৎসককে বিষয়টি জানান।
রোগীর পরিচিত ওই চিকিৎসক তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানান।
অভিযোগ পেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২০১০ সালের বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী অভিযুক্তকে ২ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ের বিষয় জানাজানি হওয়ার পর অভিযুক্ত ভুয়া চিকিৎসক নিজেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস বলে দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পলিচালক(স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ নওশাদ খান এবং একজন নিউরোলজি বিশেষজ্ঞ যিনি বিভাগীয় পলিচালক (স্বাস্থ্য) হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa