- - -

ভিন রাজ্যে গোপন অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার করে বড় সাফল্য কলকাতা পুলিশের 

Print News

ভিন রাজ্যে গোপন অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার করে বড় সাফল্য কলকাতা পুলিশের

 

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বড় সাফল্য কলকাতা পুলিশের। বিহারের ভাগলপুরে হানা দিয়ে বড়সড় অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশ। হাতেনাতে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিকসহ ৫ জনকে। তল্লাশিতে উদ্ধার ২০টি সেমি ফিনিস ৭•৬৫ এমএম পিস্তল সহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম। বিপুল এই অস্ত্র ভোটের আগে পশ্চিমবঙ্গে পাচারের চেষ্টা ছিল তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। একই সঙ্গে বড় চক্রের পিছনে বড়সড় কোনও মাথা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ, বিহার এসটিএফ এবং ভাগলপুরে মধূসুদনপুর পুলিশের আধিকারিকরা একটি যৌথ অপারেশন চালান। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানকার একটি বাড়িতে চলে বিশেষ এই অপারেশন। কিন্তু সেই বাড়িতে ঢুকেই রীতিমতো তাজ্জব হয়ে যায় আধিকারিকরা। তদন্তকারীরা দেখেন, বাড়ির নিচের তলায় একেবারে সাধারণ একটি স্পিনিং মিল। কিন্তু তার আড়ালেই যে বড়সড় অস্ত্র তৈরির চক্র চলছে তা ঘুণাক্ষরেই বোঝার উপায় নেই। কিন্তু পুলিশ একটু চাপ দিতেই সমস্ত কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa