- - -

ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতা মো. কামরুজ্জামান

img 20261126 wa0201
Print News

ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতা
মো. কামরুজ্জামান

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনলেন বৃহত্তর ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও কারা নির্যাতিত নেতা মো. কামরুজ্জামান (কামরুল)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো.কামরুজ্জামান ( কামরুল) বলেন, দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি।

তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa