- - -

ভারী বৃষ্টি ও ভূমিধসে বিধ্বস্ত ভারতের হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫

Print News

ভারী বৃষ্টি ও ভূমিধসে বিধ্বস্ত ভারতের হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫

 

ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং হড়পা বানে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। নিখোঁজ বহু। গত ২০ দিনের বৃষ্টির জেরে ভয়ংকর পরিস্থিতির তৈরি হয়েছে ভারতের উত্তর পাহাড়ি এই রাজ‍্যে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। চলবে বৃষ্টিপাত ও। ফলে আগামীদিনে হিমাচল প্রদেশে বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি এই রাজ‍্যে এখন ও পর্যন্ত প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচলের বহু রাস্তাঘাট। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে ৩০০ এর বেশি গবাদিপশু। ভেঙেছে বহু বাড়িঘর। অকেজো হয়ে গিয়েছে রাজ‍্যের ৫০০ এর বেশি বৈদ‍্যুতিক ট্রান্সফরমার। এখনও পর্যন্ত অন্তত ৫০০ জনকে উদ্ধার  করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুর ও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ‍্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধার কাজ ও ব‍্যাহত হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa