- - -

ভারত ও বাংলাদেশে ১৫১ জেলে ফেরত, সচল নৌযান ও ফিরিয়ে দেওয়া হলো

Print News

ভারত ও বাংলাদেশে ১৫১ জেলে ফেরত, সচল নৌযান ও ফিরিয়ে দেওয়া হলো

 

দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যেই এক মানবিক পদক্ষেপে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করা ১৫১ জন জেলেকে মুক্তি ও নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সফলভাবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সুসম্পন্ন হয়। এই প্রক্রিয়ার আওতায় ভারতের ২৩ জন এবং বাংলাদেশের ১২৮ জন জেলেকে তাদের সচল নৌযান সহ ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি অসতর্কতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখা অতিক্রম করায় ভারতীয় জেলেদের আটক করেছিল বাংলাদেশ কর্তৃপক্ষ। একইভাবে ভারতীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশি জেলেদের আটক করেছিল। উভয় দেশের মৎস্যজীবী সম্প্রদায়ের মানবিক দিক এবং জীবনজীবিকার কথা বিবেচনা করে জেলে ও তাদের নৌকাগুলো বিনিময়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারাবন্দী থাকাকালীন ভারতীয় জেলেদের কল্যাণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে ভারতীয় হাই কমিশন। কমিশনের পক্ষ থেকে জেলেদের শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa