- - -

ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার :  কুষ্টিয়ায় হানিফ 

Print News

ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার :  কুষ্টিয়ায় হানিফ

 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তা প্রমাণিত।

বুধবার (১৯ জুন) বেলা ১২ টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে ‘সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া’র নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় হানিফ এসব কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশীদের জন্য নয়, দেশের জন্য, মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। ক্ষমতায় থাকতে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস করে বর্তমানে জনবিচ্ছিন্ন বিএনপি এখন অযৌক্তিক কথাবার্তা বলছে।

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে উল্লেখ করে হানিফ বলেছেন, যেই দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। কিন্তু বিএনপির সময়ে তারা এটা করেনি। হাওয়া ভবন ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য। ক্ষমতায় থাকতে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলো, এখন তারা আবার এটার বিরোধিতা করছে। যে দলের শীর্ষ নেতারা দুর্নীতিতে অভিযুক্ত, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না।

হানিফ বলেন, বিএনপির নতুন নেতাদের কাছে অতীতের মত সন্ত্রাস নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করে দেশের উন্নয়নে গঠনমূলক কর্মকাণ্ড প্রত্যাশা করছে জাতি।

এসময় সাংবাদিক ইউনিয়ন, কুষ্টিয়ার নব-নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa