
ভারতের তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৭
ভারতের তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশংকাজনক বলেই জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কট্টনারপট্টী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা যায়, বাজি কারখানার ভিতরে ৪টি ইউনিট ছিল। রবিবার (১৯ এপ্রিল ) সেখানে বাজি তৈরির কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় এলাকা কেঁপে ওঠে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় চারিদিকের এলাকা। ঘটনাস্থলেই ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
![]()









