- - -

ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের স্বপ্নের মেলা : আটপাড়ায় উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা

Print News

ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের স্বপ্নের মেলা :
আটপাড়ায় উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা

 

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (আইন ও সালিশ কেন্দ্র) উদ্যোগে বুধবার (২৫জুন) রামেশ্বরপুর গ্রামে এক ব্যতিক্রমী ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্নসারথি’ কিশোরীদের নিয়ে আয়োজিত এই মেলায় তাদের উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষাগুলো বর্ণিল রূপে ফুটে উঠেছে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘স্বপ্নসারথি’ দলের ২৪তম সেশনের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় কিশোরীরা তাদের লালিত স্বপ্নগুলোকে নান্দনিকভাবে উপস্থাপন করে।

আটপাড়া অফিসের কর্মসূচী কর্মকর্তা, আব্দুল্লাহ আল বাকী , মেলা আয়োজনের সেশনটি দক্ষতার সাথে পরিচালনা করেন।

‘স্বপ্নের মেলায়’ অংশ নেওয়া প্রতিটি কিশোরীই তাদের নিজস্ব ভবিষ্যতের একটি প্রতিকৃতি তুলে ধরে। কেউ হতে চায় ডাক্তার, মানুষের সেবায় নিয়োজিত হতে চায়, আবার কেউ নার্স হয়ে সেবাধর্মী পেশায় নিজেকে উৎসর্গ করতে চায়। অনেকেই শিক্ষক হয়ে জ্ঞান বিতরণের ব্রত নিয়েছে, আবার কেউ ইঞ্জিনিয়ার হয়ে উদ্ভাবনী কাজ করার স্বপ্ন দেখছে। অদম্য কিছু কিশোরী পাইলট হয়ে আকাশ জয়ের স্বপ্ন দেখেছে, আবার কেউ সফল ব্যবসায়ী কিংবা নারী উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। এমনকি কেউ কেউ ইউএনও হয়ে প্রশাসনিক সেবায় নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে।

কিশোরীরা তাদের এই স্বপ্নগুলোকে গল্প, ছবি এবং বিভিন্ন প্রতীকী উপস্থাপনার মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরে।

এই ‘স্বপ্নের মেলা’ কেবল একটি প্রদর্শনী ছিল না, এটি ছিল কিশোরীদের সুপ্ত প্রতিভার উন্মোচন এবং তাদের আত্মবিশ্বাসের প্রতীক।

ব্র্যাকের এই উদ্যোগ ‘স্বপ্নসারথি’ কিশোরীদের শুধু স্বপ্ন দেখতেই শেখাচ্ছে না, বরং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতেও অনুপ্রাণিত করছে।

এই মেলা প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের গ্রামীণ কিশোরীরাও নিজেদের মেধা ও শ্রম দিয়ে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa