- - -

ব্রাক্ষনবাড়ীয়া, বিজয়নগরে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ॥ বিপাকে ভুক্তভোগীরা

Print News

ব্রাক্ষনবাড়ীয়া, বিজয়নগরে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ॥ বিপাকে ভুক্তভোগীরা

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৪০) কৌশলে এলাকার জনসাধারণের প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মোঃ আক্তার মিয়ার স্ত্রী মোসাম্মৎ মারুফা বেগম রাশেদা ও অপরাপর তিন সহযোগী মৃত আব্দুল হক এর ছেলে সুরুজ মিয়া (৪৫), মৃত শব্দর ভূঁইয়া এর ছেলে তৈয়ব হোসেন (৬০) ও জাকির হোসেন (৫৫) এর নামে বিজয়নগর থানায় অভিযোগ করেন।
জানা যায়, প্রবাসী সুরুজ মিয়া প্রবাসে থাকার সুবাদে স্ত্রী রাশেদা বেগম অভিযোগ কারিনীর নিকট আত্মীয়তার সুযোগে গত দুই বছর যাবত অভিযোগকারীসহ এলাকার বিভিন্ন মহিলার কাছ থেকে টাকা লেনদেন করে আসছিল ও লেনদেনের লভ্যাংশ সঠিক সময়ে পরিশোধ করে আসছিল। এক পর্যায়ে দীর্ঘদিনের বিশ্বাসে রাশেদার ফাঁদে আটকে পড়েন।ধীরে ধীরে রাশেদা বেগম প্রায় সুদে আসলে ৩০ লক্ষ টাকা দেনাদার হয়ে যান।
দেনার দায়ে রাশেদা শিশু বাচ্চাকে নিয়ে আত্মগোপনে যেতে বাধ্য হন।
এদিকে অভিযোগকারীনি স্বামী ও ছেলের সংসারে এ টাকার জন্য পারিবারিক অশান্তি বিরাজ করছে বলে আমেনা জানান।
আমেনা বেগম বলেন, আমি সরল বিশ্বাসে টাকাগুলা দিয়েছিলাম, এখন আমি ছেলে ও স্বামী সংসারে অসহায় অবস্থায় আছি। এই প্রতারণার সহযোগিতায় স্বামীসহ তার আত্মীয়-স্বজন। কেউ যদি এই মহিলার সন্ধান দিতে পারে আমি তাকে পুরস্কৃত করব।
এলাকাবাসীর দাবি, রাশেদা বেগম এত দেনাদার হয়ে গেছে আমরা কেউই জানি না, হঠাৎ করে রাশেদাকে না পাওয়াতে অনেক মহিলা এসে টাকা পাবে বলে দাবি করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, এত টাকা একজন মহিলা অন্য একজনকে দিয়ে দিচ্ছে এটা বোধগম্য নয়, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa