- - -

ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর সুশীল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Print News

ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর সুশীল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে ১ অক্টোবর ২০২৩ ‘সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইনটিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ-“সুশীল” নামক প্রকল্পের অবহিতকরণ সভা স্থানীয় একটি রেস্টরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনজিও সেল) মো: জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এবিএম আবু নোমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়–য়া। সংস্থার প্রধান নির্বাহী উৎপল বড়–য়ার সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, এডাব চট্টগ্রাম জেলা’র চেয়ারম্যান জেসমিন সুলতানা পারু, ক্যাব এর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এস. এম নাজির হোসাইন, পিপলস ভয়েস এর সভাপতি শরীফ চৌহান, দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ আলমগীর সবুজ, দৈনিক পূর্বকোণ এর সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবসার মাহফুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার, যুব সংগঠক নোমান উল্লাহ বাহার এবং দি ডেইলি স্টার এর রিপোর্টার এফ এম মিজানুর রহমান সহ তৃণমূল পর্যায়ে নারী ও যুব নেতৃত্বে পরিচালিত স্থানীয় নাগরিক সমাজ সংস্থা’র (সিএসও) প্রতিনিধিবৃন্দ।
`সুশীল’ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত কৌশল ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে আয়োজিত উক্ত সভায় অংশগ্রহনকারীগণ তৃণমূল পর্যায়ের নাগরিক সমাজ সংস্থা (সিএসও), জোট এবং নেটওয়ার্ক সমূহের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ভিন্নধর্মী এই প্রকল্প উদ্যোগকে সাধুবাদ জানান। একই সাথে তারা উপস্থিত চট্টগ্রামের নেতৃস্থানীয় সিএসও, জোট এবং নেটওয়ার্কের প্রতিনিধিগণকে প্রকল্পের কার্যক্রম সমূহ বাস্তবায়নের সার্বিক পরিকল্পনায় সম্পৃক্ত করার প্রতিও গুরুত্বারোপ করেন। উক্ত কার্যক্রমের সুষ্ঠ বাস্তবায়ন চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া যুব ও নারীদের নেতৃত্ব বিকাশ, অধিকার সুরক্ষা এবং ক্ষমতায়নে গঠিত সিএসও সমূহের সার্বিক উন্নয়নে অত্যন্ত সহায়ক হবে বলেও অতিথিগণ আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহঅর্থায়নে চার বছর মেয়াদি (১ আগস্ট ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬) উক্ত প্রকল্পের মাধ্যমে ব্রাইট বাংলাদেশ ফোরাম চট্টগ্রামের মোট ২৬টি সিভিল সোসাইটি অরগানাইজেশন (সিএসও)-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যম সুশাসন ও উন্নয়নের আত্মনির্ভরশীল ও স্বাধীন রূপকার হিসেবে নাগরিক সমাজ সংস্থাগুলোকে শক্তিশালীকরণের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করবে।
উক্ত প্রকল্প উপস্থাপন করেন ব্রাইট বাংলাদেশ ফোরাম’র প্রোগ্রাম ম্যানেজার জোনাইদ আলী। প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের আলোকে ধারণা প্রদান করেন একশনএইড বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এজডএম মৌসুম ইসলাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa