
বোয়ালখালী থানার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রত্যেক মঠ মন্দির থেকে সভাপতি,সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিতিতে এস,আই, জব্বারে সঞ্চালনায় আইন শৃঙ্খলা সভা সোমবার (২ অক্টোবর) বোয়ালখালী থানায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আছহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপিএম (সেবা) ড. আশিক মাহমুদ বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে সরকার বদ্ধ পরিকর। এতে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেকোনো ধরনের অপরাধকারীকে সনাক্ত করতে প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ নজর রাখার জন্য পূজারীদের প্রতি আহবান জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের বিভ্রান্তিমূলক বিষয় পোস্ট না করারও আহবান জানান তিনি।
![]()









