- - -

বোয়ালখালী উপজেলা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের প্রস্তুতি ও পরিচিত সভা অনুষ্ঠিত

Print News

বোয়ালখালী উপজেলা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের প্রস্তুতি ও পরিচিত সভা অনুষ্ঠিত

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক সারা বাংলাদেশে শাখা কমিটির সাথে সাংগঠনিক সংলাপ কর্মসূচির আওতায় আগামী ৫ জুলাই শনিবার অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা সাংগঠনিক সংলাপের প্রস্তুতির সভা গত ২১ জুন বোয়ালখালী স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সমন্বয়কারী জানে আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমন্বয়কারী মোস্তাফা কামালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর, জিয়া উদ্দিন, নুরুল হক ফকির, সৈয়দ হুমায়ুন কবির, নুরুল আবসার।

বক্তব্য রাখেন সমন্বয়কারী নুরুল ইসলাম অডিটর, রেজাউল করিম রুবেল, জামাল উদ্দিন, আলী আকবর, ফারুক আজম, আরেফিন রিয়াদ। দোয়া মুনাজাত পরিবেশন করেন ফরিদ আহমদ, দরুদ ও কিয়াম পরিবেশন করেন নুরুল ইসলাম।

আগামী ৫ জুলাই বোয়ালখালীস্থ জে কে কনভেনশন হলে সাংগঠনিক সংলাপ কেন্দ্রিয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরীর সভাপতিত্বে সকাল ৯টায় থেকে আরম্ব হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa