- - -

বোয়ালখালীতে ১০শ্রেনীর এক ছাত্রের আত্মহত্যা

Print News

বোয়ালখালীতে ১০শ্রেনীর এক ছাত্রের আত্মহত্যা

 

অভিমান করে আত্মহত্যার প্রবণতা এখন বেশি হচ্ছে। এধরণের আত্মহত্যার অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে।

মায়ের সাথে অভিমান করে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৭) নামের এক ১০ম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে।

গতকাল ৪ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ড সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। সে একই এলাকার শামিমা আক্তারের ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরে দেরি করে আসায় তার মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত ওয়াজেদ হাসান গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। তিন ভাইদের মধ্যে সে সবার বড় বলে জানা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa