- - -

বোয়ালখালীতে মাদরাসা ছাত্রের মৃত্যু

Print News

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. শাহেদুল ইসলাম (১৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর বিকেলে বোয়ালখালী থানাধীন পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের মোবারক আলী মইজ্জার বাড়ির পাশের বিল থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
শাহেদ বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের মোবারক আলী মইজ্জার বাড়ির আবুল মিয়ার ছেলে। তিনি এ বছর স্থানীয় রফিকুল উলুম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহেদুল। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, বিকেল ৪টার দিকে শাহেদুল ইসলাম নামের তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নিহত মাদরাসা ছাত্রের স্বজনরা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে দাবি করলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। ফলে মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa