
বোয়ালখালীতে আনু- কালামের টোকেন বাণিজ্য রমরমা: মাসোহারা দিয়ে থাকে সংশ্লিষ্ট প্রশসান ও দলীয় নেতাদের
বিগত এক বছর যাবত বোয়ালখালী থানার বিভিন্ন এলাকা হতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় আগত গ্রাম সিএনজি ফোর স্টোক গাড়ী থেকে তথাকথিত সড়ক নেতা আবুল কালাম ও চাঁদাবাজ আনু মিয়া আনু মোরশেদের মাধ্যমে প্রায় ৭০০ গাড়ি থেকে গাড়ি প্রতি ৭০০ টাকার টোকেন দিয়ে প্রতিনমাসে চার লক্ষ সত্তর হাজার টাকা অবৈধভাবে আদায় করে আসছে বলে গোপন সূত্রে জানা যায়। কালাম আর আনু মিলে টোকেন বাণিজ্যের টাকাসমূহ বিভিন্ন হাতে মাসোহারা হিসাবে বন্টন করে থাকে। গোপনীয়ভাবে জানা যায়, একমাত্র বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আছহাব উদ্দিন ব্যতীত অন্যান্য প্রশাসনকে প্রতিমাসে তাদের সাথে মৌখিক চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ে পরিশোধ করতে হয়। প্রতিমাসে চান্দগাঁও থানায় দিতে হয় ৬৮ হাজার টাকা, কাপ্তাই রাস্তার মাথায় দায়ীত্ব পালনরত টিআই কে টিআই এর পালিত দালাল জয়নালের মাধ্যমে পরিশোধ করতে হয় ৭০ হাজার টাকা, কালুরঘাট পুলিশ ফাঁড়িকে দিতে হয় ১০ হাজার টাকা, কাপ্তাই রাস্তার মাথার পুলিশ ফাঁড়িকে দিতে হয় ১০ হাজার টাকা, দৈনন্দিন দায়ীত্বরত সার্জেন্টদেরকে দিতে হয় ৩৬ হাজার টাকা, আরো বিভিন্ন খাতে খরচ করতে হয় ৫০ হাজার টাকা, বোয়ালখালী পৌরসভার এক কাউন্সিলরকে দিতে হয় ৩০ হাজার টাকা। তারা টোকেনের নামে চাঁদাবাজি করে আসছে সাধারণ গাড়ি চালকদের কাছ থেকে। এই চালকদের রক্ত ঘামের টাকা জোরপূর্বক আদায় করে দুর্ণীতিবাজ পুলিশ অফিসারদের পেট ভরাচ্ছে। আনু আর কালাম এরা চিহ্নিত চাঁদাবাজ, তাদের কাছ থেকে ৭০০ টাকার বিনিময়ে টোকেন সংগ্রহ না করে তাহলে চালকদের উপর শারীরিক মানসিক নির্যাতনসহ বোয়ালখালী উপজেলা এলাকা হতে নদী পার হয়ে কাপ্তাই রাস্তার মাথায় আসতে পারবেনা। নদী পার হওয়ার সাথে সাথে কালুরঘাট পুলিশ ফাঁড়ি অথবা কাপ্তাই রাস্তার মাথার পুলিশ ফাঁড়ি না হয় দায়ীত্বরত টিআই সার্জেন্টদের মাধ্যমে আটক করে কোন কথা ছাড়া গাড়িগুলো টু করে দিয়ে থানায় পাঠিয়ে দেবে, অন্যাদিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে বিভিন্ন অজুহাত দেখিয়ে গাড়ির চালকদের আটক করে থাকে। বিশেষ করে থানা প্রশাসনের মাধ্যমে আনু ও কালাম তাদের অবাধ্য গাড়ি সমূহ আটক করতে বাধ্য করে। গাড়ির চালকরা নিরুপায় হয়ে তাদের কাছ থেকে অবৈধ টোকেন নিতে বাধ্য হয়। এই বিষয়ে ভুক্তভোগী সাধারণ সিএনজি চালকরা পুলিশ কমিশনারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। গোপন সূত্রে আরো জানা যায় যে, আনু আর কালাম জামায়াতের সংগঠনের নেতা হারুনের অনুসারী। তারা প্রতি মাসে হারুনকে একটি অংকের টাকা দিয়ে থাকে।সরকারের গোপনীয় সংস্থার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করলে আসল রহস্য প্রকাশ পাবে তবে তাদের সকল অপকর্ম ধামাচাপা দিয়ে থাকে বোয়ালখালী পৌরসভার জনৈক কাউন্সিলর। কাপ্তাই রাস্তার মাথায় যে সব অনিয়ম চলছে তা নিয়ে নিউজ করার জন্য একাধিক সংবাদকর্মী অনুসন্ধান করে আসছে।
এই বিষয়ে ভুক্তভোগীরা যেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে পত্রিকায় আরো বিস্তারিত তুলে ধরা যাবে।
নাম প্রকাশ না করার শর্তে এক সিএনজি চালক বলেন, কাপ্তাই রাস্তার মাথার চাঁদাবাজির চিত্র প্রশাসনের সব মহলে জানলেও রহস্যময় কারণে তা বন্ধ হচ্ছে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্হা নেওয়া না হলে সাধারণ চালকরা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং অসহায় হয়ে ওঠবে।
![]()









