- - -

বেলাবতে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

img 20261116 wa0040
Print News

বেলাবতে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এমপির আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন লক্ষিপুর ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে (করোনা মোড়ে) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির (দক্ষিণ) সভাপতি রমজান আলী রঞ্জুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, কোষাধ্যক্ষ সার্জেন্ট (অবঃ) হারুর অর রশিদ, ১ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মোঃ নান্নু মিয়া, উপদেষ্টা আসাব উদ্দিন, তাজুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য মোঃ নাজিম উদ্দিন, ১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ জগত মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সহ- সাধারণ সম্পাদক শাহেদ আলী, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তোতা মিয়া,
১ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ ইশাদ মিয়া, বেলাব উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবনাজ জেবা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বেলাব উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এমপির দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওত হোসেন বকুল এর এনজিওগ্রাম করার পর তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। ১৫ নভেম্বর ২০২৬ (রোববার) বিকেল সাড়ে ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী দেশের সকল মানুষের  কাছে দোআ চেয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa