- - -

বেনাপোল সীমান্তে বিজিবি ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

Print News

বেনাপোল সীমান্তে বিজিবি ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

 

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৮২টি শাড়ি, ১৯টি সন পাপড়ি, ৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১,১৯৫টি চকলেট এবং ১,২৭৬টি কসমেটিক্স পণ্য। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa