- - -

বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়

Print News

বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়

 

দীর্ঘ ২৭ দিন পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

অজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন,
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান
তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে বেনাপোল – ঢাকা (বেনাপোল এক্সপ্রেস) সহ সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। দুপুর ১টায় সময় ছেড়ে যায বেনাপোল এক্সপ্রেস। ৬১জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য, নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি,পুলিশ, আনসার আছে। এ ছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করছে

এদিকে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। এরপর সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেছে কমিউটার ট্রেন।#

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa