- - -

আহা রোটন তুমিও চলে গেলে !

fb img 1791608246690
Print News

আহা রোটন তুমিও চলে গেলে !

খুজিস্তা নুর এ নাহারীন

 

বছর দুয়েক আগে ঢাকা ক্লাব ইলেকশনে বলেছিলে ” টিংকু ভাই আমার জন্য অনেক কিছু করেছে কিন্তু আমি কিছুই করিনি। শুধু মুখ দিয়ে একবার বলবেন তারপর দেখবেন আপনার ছোট ভাই কি করতে পারে।” এরপরের কিছুদিন ইলেকশনের আগ পর্যন্ত কেবল রোটন একা নয় পান্না ভাই সহ ২ টেবিলে আরও অনেকেই উপস্থিত থেকেছে কেবল আমাকে সাহায্য করার জন্য।
আমার ভাইয়েরা একে একে চলে যাচ্ছে আর আমি একা হয়ে যাচ্ছি।

অসুস্থ জানার পর নিয়মিত যোগাযোগ রেখেছি। মানসিক শক্তি জোগানোর চেষ্টা করেছি। কয়েক মাস আগে যমজ দুই পুত্রের ছবি পাঠিয়ে বলল ”ভাবী দোয়া করবেন।” বাচ্চা দুটোর জন্ম ৪ঠা অক্টোবর আমার জন্মদিনে।কিন্তু আমার শৈশব তো পিতার সুঠাম বুকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে আবৃত। এই বাচ্চারাতো পিতৃস্নেহ কি বুঝলই না !

একদিন দুঃখ করে বলেছিল আমার কোন সন্তান নেই ভাবী, আল্লাহ্‌ আমাকে দেননি। আল্লাহ্‌ তাকে ঠিকই দিয়েছেন কিন্তু সময়ের শেষ প্রান্তে এসে। তার লীলা বুঝা দায় ।
ওপারে শান্তিতে থেকো ভাই আমার।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa