- - -

বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্মত্যাগ বাঙ্গালী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে

Print News

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্মত্যাগ বাঙ্গালী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছ চৌধুরী রাজনের নেতৃত্বে আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ পাহাড়তলী বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আনিছ চৌধুরী রাজন বলেন, বুদ্ধিজীবিরা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগ বাঙ্গালী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ভূমি দখলবাজ ইউএসটিসি কর্তৃপক্ষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শেষ ঠিকানা পাহাড়তলী বধ্যভূমিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে যে ন্যাক্কার জনক ঘটনা ঘটে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে তা অতি নিন্দনিয় ক্ষমার অযোগ্য অপরাধ। অনতিবিলম্বে বধ্যভূমির জায়গা দখল ছেড়ে দেওয়ার জন্য ইউএসটিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মাহাবুবুল আলম, আবু সুফিয়ান মাহমুদ, মোঃ জাফর ইকবাল শিপন, নোমান আলী রুমন, জাবেদ খাঁন, মোহাম্মদ হাসান, আহমেদ উল্লাহ মিঠু, আরিফ খাঁন জয়, মোঃ রাজু, মোঃ সুমন, মোঃ সৌরভ, এমরান সুজন, মিজানুর রহমান রানা, মোঃ আরিফ শেখ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa