- - -

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান

img 20261123 wa0193
Print News

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান

 

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন উপস্থিত সকল মেডিকেল অফিসারকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম পিয়াস, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. সোলেমান হোসেন মিঠু, ডা. মো. জাহিদ হাসানসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa