- - -

বীর মুক্তিযোদ্ধা ডা:এখলাস উদ্দীন আর নেই

Print News

বীর মুক্তিযোদ্ধা ডা:এখলাস উদ্দীন আর নেই

 

বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রাম উক্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,বর্তমান উপদেশ বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ এখলাস উদ্দীন (৮৫) মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (২৭ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে নগরীর মেহেদীবাগ ন্যাশানাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু এর বড় ভাই।

মরহুমকে আজ ২৭ নভেম্বর সোমবার বাদ আছর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়ার ঢালা ইউনিয়নের পশ্চিম বহর পুর গ্রামে ২য় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ডা: এখলাস উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa