
বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন
দিনাজপুরের বীরগঞ্জে এক মহিলা ইউপি সদস্যার বিরুদ্ধে ভিজিএফ চালের ভূয়া জাল স্লিপ বিতরণের অভিযোগ উঠেছে।
ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় ও দরিদ্রদের ভিজিএফ চালের ভুয়া জাল স্লিপ বিতরণ করেন উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের ৩,৭ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ আমিনা বেগম।
রবিবার (৭ এপ্রিল-২০২৪) দুপুরে চাল বিতরণের এক পর্যায়ে প্রায় ১৫টির মতো ভূয়া জাল স্লিপ ধরা পড়ে পরিষদের সচিবসহ চাল বিতরণে নিয়োজিত থাকা অন্যদের হাতে।
এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। তিনিও সত্যতা পান।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান, জাল স্লিপের কারণে চাল বিতরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং চালের সংকট দেখা দিলে কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পরে। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারাই আমাকে ফাঁসানোর জন্য ভুয়া জাল স্লিপ বিতরণের পরিকল্পনা করে ঘটনাটি ঘটেছে।
![]()









