- - -

বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব বিরাজ বড়ুয়ার প্রয়াণ

Print News

ফটিকছড়ি উপজেলাধীন নানুপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত যোগেদ্র লাল বড়ুয়া’র দ্বিতীয় পুত্র ও ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক, ভূজপুর বৌদ্ধ পরিষদ প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিলের আজীবন পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল’র শ্রদ্ধেয় ব্রহ্মতুল্য পিতা বিরাজ বড়ুয়া আজ ১৭ অক্টোবর সকাল ১১ টায় নগরের হলিহেলথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৭৬ বছর বয়সে চার কন্য ও দুই পুত্র রেখে যান।
প্রথম অনিত্য সভা আজ ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অনুষ্ঠিত হয়।
এ সময় সংঘ প্রধান ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ। স্মৃতি চারণ করেন পরিবারের পক্ষে পরিচিতি দিয়ে দিলীপ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, শান্তি’র মহাসচিব হিল্লোল বড়ুয়া, শিক্ষক বাবু লাল বড়ুয়া, অমলেন্দু বিকাশ বড়ুয়া, ছোটন বড়ুয়া। সঞ্চালনা করেন অসিম বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সন্তুু বড়ুয়া।
আগামীকাল ফটিকছড়ি উপজেলাধীন নানুপুর নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। তার প্রয়াণে সকলে শোকাহত, প্রয়াত’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa