- - -

বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র শোকসভা ২৩ সেপ্টেম্বর

Print News

বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র শোকসভা ২৩ সেপ্টেম্বর

বীর চট্টগ্রামের কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক, দেশবরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত গুণীজন, বিশ্ববরেণ্য বৌদ্ধ-মনীষী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে শোকসভা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, বিকেল ৪টায়, নগরীর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ড বিকিরণ প্রসাদ বড়ুয়া শোক সভা কমিটি চট্টগ্রাম আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও প্রধান আলোচক আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জন।
উক্ত নাগরিক শোকসভায় সকলকে এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সদস্যসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়ক রতন বড়ুয়া বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa