- - -

বিলোনিয়া মন্ডল সভাপতির মানবিক উদ্যোগ ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ 

Print News

বিলোনিয়া মন্ডল সভাপতির মানবিক উদ্যোগ ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ

 

মঙ্গলবার (১৭ মার্চ ) ত্রিপুরার ৩৫ নং বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্তের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের লোকজনদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। বিলোনিয়া মন্ডলের অন্তগর্ত উত্তর ভারত চন্দনগর গ্রাম পঞ্চায়েতের মুজাফর পাড়া এবং নেতাজি সুভাষ চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের  সুভাষনগর এলাকার শতাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মধ্যে কাপড় এবং লুঙ্গি তুলে দেওয়া হয়। এছাড়াও সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের তাকিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এদিনের বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, বিশিষ্ট আইনজীবী এবং ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য আক্তার হোসেন মুজমদার, মন্ডলের সহ সভাপতি অরুপ ভৌমিক সহ পাশ্ববর্তী ৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান গণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa