- - -

বিয়েতে আপত্তি করায় হাওড়ার সিনেমা হলে আত্মঘাতী যুগল 

Print News

বিয়েতে আপত্তি করায় হাওড়ার সিনেমা হলে আত্মঘাতী যুগল

 

প্রেমিকার বয়স বেশি। বিয়েতে আপত্তি জানায় পরিবার। তাতেই মানসিক অবসাদে ভুগছিলেন যুগল। বুধবার (৪ মার্চ ) সন্ধ্যায় সিনেমা হলে বসে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুগল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ার আন্দুলে একটি সিনেমা হলে। পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর নাম চৈতালি নস্কর (২৫)। তরুনের নাম শুভজিৎ সাতঁরা (১৮)। তাঁরা ২ জনেই ডোম জুড়ের লক্ষনপুরের বাসিন্দা। যুগল একটি গেঞ্জির কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁদের পরিচয়। ক্রমে তাদের ঘনিষ্ঠতা ও প্রেম। তাঁরা বিয়ে করতে ছেড়ে ছিলেন। পরিবারের সদস্যদের সেই কথা জানান। কিন্তু বিয়ের বয়স না  হওয়ায় ও প্রেমিকা তরুণের থেকে বয়সে বড় হওয়ায় বিয়েতে আপত্তি জানান শুভজিতের পরিবারের সদস্যরা। তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন যুগল। বুধবার (৪ মার্চ ) ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরন। আন্দুলের একটি সিনেমা হলে যান তাঁরা। সিনেমা শেষে সবাই বেরিয়ে এলেও, যুগল না আসায় সন্দেহ হয় সিনেমা হল কর্তৃপক্ষের। গিয়ে দেখেন আশংকাজনক অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা। উদ্ধার করে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা। তবে বৃহস্পতিবার (৫ মার্চ ) দুপুরে চৈতালির মৃত্যু হয়। পরে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় শুভজিতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa