- - -

বিপিডিএ – প্যারামেডিকেল চিকিৎসকদের ঐক্যের শক্তিশালী প্লাটফর্ম

Print News

বিপিডিএ – প্যারামেডিকেল চিকিৎসকদের ঐক্যের শক্তিশালী প্লাটফর্ম

 

বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন হিসেবে সকল প্যারামেডিকেল, প্যারামেডিক্স ও ডিপ্লোমা চিকিৎসককে একত্রিত করে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনটির লক্ষ্য হলো চিকিৎসক সমাজকে এক প্লাটফর্মে আনা, যাতে তারা যৌথভাবে অধিকার, পেশাগত মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করতে পারে। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

সংগঠন নির্বাহী পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম তুহিন বলেন,
বিপিডিএ একটি অরাজনৈতিক, পেশাজীবি সংগঠন। আমাদের লক্ষ্য হলো সকল প্যারামেডিকেল, প্যারামেডিক্স ও ডিপ্লোমা চিকিৎসককে একত্রিত করে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করা। আমরা চাই, সকল সদস্য হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে নিজ নিজ এলাকায় সদস্য সংগ্রহ এবং প্লাটফর্ম প্রতিষ্ঠায় অংশগ্রহণ করুন।”

সংগঠন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমএ রহিম মিয়া বলেন,
একযোগে প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বরাবর স্মারক লিপি প্রদান করা হবে। আমাদের লক্ষ্য দেশের সকল ৬৪ জেলা ও ৮ বিভাগের স্বাস্থ্য দপ্তরে স্মারক লিপি পৌঁছে দেওয়া এবং অবহেলিত চিকিৎসকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে অনেক চিকিৎসক ব্যক্তি উদ্যোগে পৃথক সংগঠন গড়ে বসেছেন। এটি দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া কোনও সংগঠন সত্যিকারের শক্তিশালী হতে পারে না। এমবিবিএস, বিডিএস ও বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা প্রদান করেন; কিন্তু প্রথম পর্যায়ের প্যারামেডিক, প্যারামেডিকেল ও ডিপ্লোমা চিকিৎসকরা বছরের পর বছর ২৪ ঘণ্টা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তবু অবহেলিত থাকছেন।

বিপিডিএ-এর আহ্বান – “একযোগে কাজ করি, পেশাদারিত্ব রক্ষা করি, এবং বিপিডিএকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও রাষ্ট্রীয় স্বীকৃতির যোগ্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করি।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa