
বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে গতে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, বিহারে ৫ পুণ্যার্থীর মৃত্যু
ভারতের বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল কানওয়ার যাত্রী বোঝাই গাড়ি। ভয়াবহ এই দুঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (৩ আগস্ট ) রাতে এই দুঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়। জানা যায়, শ্রাবন মাসের পবিত্র সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা। ডিজে সহ এই গাড়িতে ছিলেন ৯ জন যাত্রী। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। এ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি পাশের একটি জল পরিপূর্ণ গর্তে উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন, গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শাহকুন্ড থানা এলাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডিএসপি আইনশৃঙ্খলা নবনীত কুমার জানান, পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে শাহকুন্ডের কাছে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৫ জন মৃৃত ও ৩জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও গাড়ির চালক দু্ঘটনার পর থেকে নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।
![]()









