- - -

বিদেশিদের কথায় নেচে বিএনপি এখন খোঁড়ার দল -চসিক মেয়র

Print News

বিদেশিদের কথায় নেচে বিএনপি এখন খোঁড়ার দল

-চসিক মেয়র

 

বিদেশিদের কথায় অপরাজনীতি করতে গিয়ে বিএনপি এখন খোঁড়ার দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আজ বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁন্দগাও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।

এসময় মেয়র আরো বলেন, বিদেশিদের কথায় নাচতে নাচতে বিএনপি এখন খোঁড়ার দলে পরিণত হয়েছে। এই জন্য তারা এখন সমাবেশ ডাকলেও ব্যর্থ হচ্ছে, হরতাল ডাকলেও ব্যর্থ হচ্ছে, অবরোধ ডাকলেও ব্যর্থ হচ্ছে।

ওয়ার্ড কাউন্সিলর মো: এসরারুল হকের সভাপতিত্বে মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রলীগ নেতা রুক্সী, মো: ইলিয়াছ উদ্দীন, মঈন উদ্দীন ফরহাদ, মেসবাহ উদ্দীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবলীগ সংগঠক মাহফুজুর রহমান মানিক সমাবেশে সঞ্চালনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa