- - -

বিদায় অনুষ্ঠানে এখন আর কেউ কাঁদে না

Print News

বিদায় অনুষ্ঠানে এখন আর কেউ কাঁদে না

ইমাম আযম আবু হানিফা (রাহ.) শিক্ষকের প্রতি তার শ্রদ্ধার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার শিক্ষক ইমাম হাম্মাদ (রাহ.) যত দিন বেঁচেছিলেন, তত দিন আমি তার বাড়ির দিকে পা মেলে বসিনি। আমার মনে হতো, এতে যদি শিক্ষকের প্রতি আমার অসম্মান হয়ে যায়।

শিক্ষকদের দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করে না এখন আর। মাথা নিচু করে নিজের ভুলের জন্য অনুশোচনা করে না। আবেগে আপ্লুত হয়ে শিক্ষকের পায়ে হাত দিয়ে ক্ষমা চায় না। কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে না। অজান্তে টুপটাপ পানি গড়িয়েও আসে না। এ দোষ আমাদের? পরিবারের? পরিবেশের? আমরা কোথায় আছি এটা কার কাছে জিজ্ঞেস করি?

এখন বাদশাহ আলমগীরের মত অভিভাবকের যেমন বড়ই অভাব। আমরা স্মার্ট এর নামে ডিভাইস নির্ভর একটা অসুস্থ প্রজন্ম গড়ে তুলছি। এদের না আছে ধর্মীয় জ্ঞান, না আছে সামাজিক জ্ঞান। কোথায় কি আচরন করতে হবে এরা জানে না। এরা শিক্ষকদের সামনে দিয়ে সদর্পে বুকটান করে সাইকেল/মটর সাইকেল চালিয়ে যাবে। সালাম নেই, আদব নেই এদের আছে শুধু বুক ভর্তি ইগো। এরা রাত ২ টা ৩ পর্যন্ত মোবাইল ব্যবহার করবে আর দুপুর ১২ টা পর্যন্ত ঘুমাবে।

মা বাবার সাথে খারাপ আচরন করবে। বর্তমানে আমরা আধুনিকতার নামে অমানুষ পয়দা করছি। বর্তমানে শিক্ষকরা বিভিন্ন আইন কানুনের মধ্যে আষ্টেপৃষ্ঠে বেধে আছে। এরা হাজার বেয়াদবি করবে কিন্তু কোন বিচার করা যাবে না। আর তেমনি এখনকার অভিভাবক! আমার সন্তান কে শাসন করার আপনে কে? এরা শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে আসবে, ক্লাস চলাকালীন মোবাইল চালাবে, প্রেম করবে, বখাটেপনা করবে, বখাটে কাটিং চুল রাখবে আপনি শিক্ষক হয়ে এদের কিছুই করতে পারবেন না। এরা বিদায় অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল চলাকালীন সময়ে হাসাহাসি করবে, ফুল দিয়ে রোমান্স করতে চাইবে, মোবাইলে ছেলে মেয়ে এক সাথে ছবি তুলতে চাইবে, সবাই একি রকমের সাদা টি শার্ট পরতে চাইবে, টি শার্টে অশালীন উক্তি লিখতে চাইবে, ডিজে পার্টি করতে চাইবে, নাচানাচি করতে চাইবে, ছেলে মেয়ে একসাথে মাস্তি করতে চাইবে।

আপনি এগুলো করতে দিবেন না তখন শিক্ষকেরা খারাপ!

হায়! আফসোস এই জাতির জন্য।

ভবিষ্যৎ বংশধরদের যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা আজ অগ্রগণ্য।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa