
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি
অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে গিয়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে অদ্য আজ ২২ মে বেলা ১ঃ৪৫ ঘটিকায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকায় চুরি,ডাকাতি,দস্যুতা,ছিনতাই ইত্যাদি প্রথাগত অপরাধের পাশাপাশি মাদক,চোরাচালান,ইভটিজিং,কিশোরগ্যাং,মানব পাচার,চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে বিট পুলিশিং পথ সভা করেন বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান এবং সেই সাথে ঘোষণা দেন বিট পুলিশ অফিসার তার টিমের সদস্যদের কে নিয়ে অপরাধ প্রবণ এলাকায় ঘনঘন অভিযান চালাবে, নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামীদেরকে গ্রেপ্তার করবে।কেউ অপরাধের শিকার হলে তাৎক্ষণিকভাবে বিট পুলিশিং এর সদস্যরা ভিকটিমের পাশে দাঁড়াবে এবং এ ব্যাপারে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে জামালপুর জেলার মাননীয় পুলিশ সুপার বিট পুলিশিং কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছেন। তারই প্রেক্ষিতে জামালপুর জেলার বিভিন্ন থানা এলাকায় প্রতিনিয়ত বিট পুলিশিং সমাবেশসহ বিভিন্ন সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। আপনার এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে আপনার এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। যেকোন অপরাধ সংক্রান্ত তথ্য দিন, সেবা নিন। জামালপুর জেলা পুলিশ আপনার নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
বিট পুলিশিং করব
মাদক নির্মূল করব।
![]()









