
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটপাড়ায় বিশেষ দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আটপাড়া উপজেলা বিএনপি আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন নেত্রকোনা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক
রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, আতিক মির্জা, মোস্তফা আশরাফ কামাল তুহিন, সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার,
যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রূপন, মাইনুল হাসান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সদস্য নূরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাকাব্বির ভুঁইয়া টুটুল,
জেলা তাঁতীদলের সহ- সাধারণ সম্পাদক
ওয়ালিউল্লাহ শেখ, উপজেলা প্রেসক্লাবের সদস্য রফিক তালুকদার, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার,
নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মো. শাহজাহান মোক্তাদির, ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি
শামীম শেখ হাবলু৷, ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মফিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ৷
![]()









