- - -

বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো : না দিলে করবো না দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত—-বেনজীর আহমেদ টিটো

Print News

বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো : না দিলে করবো না দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত—-বেনজীর আহমেদ টিটো

 

ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো । মনোনয়ন না দিলে নির্বাচন আমি করবো না কারণ দলীয় সিদ্ধান্ত আমাদের কাছে চুড়ান্ত সিদ্ধান্ত।
কালিহাতী পৌর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বেনজীর আহমেদ টিটো এসব কথা বলেন।

সোমবার বিকালে কালিহাতীর পৌর বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে( পৌরসভা সংলগ্ন) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতীর পৌর বিএনপির সভাপতি ইন্জিঃ শহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান বালা ও আব্দুল বারেক,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa