- - -

বিএনপির অফিসে তালা দিলেন ছাত্রদল

Print News

অর্থের বিনিময়ে প্রবাসী, ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মচারী, বিবাহিত, সন্তানের বাবাদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে- এমন অভিযোগ করে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রদল বিষয়ক সম্পাদকের নির্দেশে গত ১১ আগস্ট কমিটি ঘোষণার পর থেকে এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আন্দোলন করে আসছেন।
বিক্ষুব্ধরা কমিটি বাতিলের দাবিতে ২৬ আগস্ট সকাল ১০টায় নগরের দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বঞ্চিত ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে রীতিমত চাপ দিয়ে কমিটিতে স্বাক্ষর করান বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রদল বিষয়ক সম্পাদক মো. রকিবুল ইসলাম বকুল। চট্টগ্রাম দক্ষিণের একজন যুগ্ম আহবায়কের লোকজন দিয়ে এই কমিটি করার জন্য বিপুল অংকের টাকার লেনদেন হয়। বিনিময়ে ৪২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে অধিকাংশই বিবাহিত, প্রবাসী, ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মচারী। তারা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এনামুল হকের লোকজন। এই সংক্রান্ত মোবাইল কথোপকথন ও কিছু ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। যা দলের হাইকমান্ডকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, দেড় বছর পর গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্যের এ কমিটিতে এনামুল হক এনামের পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহবায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa