- - -

বাহুবলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

Print News

বাহুবলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম সন্তোষপুর ও নিজগাঁও প্লাবিত হয়েছে । বৃহস্পতিবার রাতে সন্তোষপুর ও নিজগাঁও এলাকায় করাঙ্গী নদীর বাঁধ ফাটল দেওয়ার পর ভেঙে যায় । তবে বাঁধের প্রায় ২০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে যায় । ফলে অসংখ্য গ্রামের লোকজন পানি বন্দি অবস্থায় রয়েছেন। বাহুবল ভাদেশর ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তার জামান নাসির এ প্রতিনিধিকে জানান , পার্শ বর্তী আলিপুর গ্রামের দিকে ও নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে । যে কোনো সময় সেটিও ভেঙে যেতে পারে । বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) মনজুর আহসান এর ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরে কল দিয়ে সাড়া পাওয়া যায় নি ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa