
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল গেটের পিরানী নামের হোটেলে বিক্রির জন্য বাসি খাবার রাখায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৯ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।
তিনি বলেন, পিরানী হোটেলটিতে অভিযানের সময় ফ্রিজে আগের বাসি খাবার পাওয়া গেছে। তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
![]()









