- - -

বাল্যবিয়ে বন্ধ করলো ম্যাজিস্ট্রেট,কনের মাকে অর্থদণ্ড

Print News

বাল্যবিয়ে বন্ধ করলো ম্যাজিস্ট্রেট,কনের মাকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ম্যাজিস্ট্রেট। সোমবার(৪ ডিসেম্বর) দাঁতমারা ইউনিয়নের মুসলিমপুর ৯ নং ওয়ার্ডে ১৬ বছরের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় চেষ্টায় করে মা।খবর পেয়ে ঘটনাস্থলে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম উপস্থিত হয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেন। বাল্যবিবাহ দায়ে মেয়ের মা আনোয়ারা বেগমকে (৪৮) বিশ হাজার টাকা অর্থদন্ড দেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ বন্ধে সোমবার বিকেলে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এ অর্থদন্ড প্রদান করা হয়। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের মা ও মেয়ে বয়স ১৮ বছরের কম হওয়ার কথা কথা স্বীকার করেন। আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে নিজের মেয়ে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে তাকে এ অর্থদন্ড প্রদান করে মুচলেখায় আবদ্ধ করা হয়। এ সময় ভূজপুর থানা পুলিশের সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa