
বারুইপুর পূর্ববিধানসভার কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি ও বারুইপুর ব্লক সমিতির সহসভাপতি এবং বামনগাছি অঞ্চলের যুবকার্যকারী সভাপতির উপস্থিতে কর্মীসভা
বারুইপুর পূর্ববিধানসভার কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি আব্দুল হামিদ মোল্লা ও বারুইপুর ব্লক সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী এবং বামনগাছি অঞ্চলের যুবকার্যকারী সভাপতির লাল্টু মিস্ত্ররী উপস্থিতে বাহার উদ্দিন জমাদার, মেম্বর নাজির উদ্দিন লস্কর নেতৃত্বে চালতাবেড়িয়া ২৫৩, ২৫৪ নম্বর বুথে আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখে,মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী বিভাস সরদারের সমর্থনে কর্মী সম্মেলন অনুষ্টিত হল চালতাবেড়িয়া গায়েন পাড়া সংলগ্ন মাঠে।বৃষ্টি মাথায় নিয়ে গভীর মনোযোগ দিয়ে মা বোনেরা এই কর্মী সম্মেলনে কথাগুলো শুনছিলেন। প্রায় আনুমানিক ৫০০-৬০০জন তৃনমুল কংগ্রেসের কর্মীগন উপস্থিত হয়েছিলেন। এই কর্মী সম্মেলনে বক্তরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিস্ফোরণ মন্তব্য করেন।
বামনগাছি অঞ্চলের যুব কার্যকরী সভাপতি লাল্টু মিস্ত্রী বলেন- আপনারা হচ্ছেন সেই প্রকৃত মায়ের মতো এই বুথকে আপনারা আগলে রেখেছেন এই বুথকে সাংগঠনিকভাবে এই বুথকে জিতিয়ে আপনাদের মাধ্যমেই আজকে আমরা বা আপনাদের আমাদের রাজনৈতিক অভিভাবক বা মমতা ব্যানার্জি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারাই প্রথমে দেওয়ালে চুল করেন।প্রথমে দেওয়াল লেখেন এই flag আপনারাই মেরেছেন এবং উনত্রিশে এপ্রিল আপনারাই সকাল সকাল গিয়ে তৃণমূল কংগ্রেসে ভোটটা দিলেন।আচ্ছা একটা দুটো CPM এর দেওয়াল লিখেছে আচ্ছা আপনারা বলুন CPIM আপনাদের জন্য এই মুহূর্তে কি কাজ করছে এবং বিগত দিনে কি কাজ করেছি। তিনি বলেন ছোটবেলায় স্কুলে যেতাম তখন দেখতাম দেওয়ালে গায়ে বড় বড় করে লেখা থাকতো SFI ওই DFI এর ছেলেরা লিখে রাখতো যে সবার জন্য শিক্ষা চাই,সবার জন্য স্বাস্থ্য চাই, সবার জন্য খাদ্য চাই,আচ্ছা এইটা CPM এর ছেলেরাই লিখতো কিন্তু CPM এর সেই চৌত্রিশ বছরের রাজত্ব কালে তারা কিন্তু কোনোদিন বাস্তবে রূপায়িত করতে পারেনি।তারা কোনোদিন এটা সংগঠিত করতে পারেনি।কিন্তু দুহাজার এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জি সরকার আসার পরে আপনারা দেখেছেন সবার জন্য খাদ্য আমাদের পশ্চিমবাংলায় আট কোটি নব্বই লক্ষ মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন সবার জন্য স্বাস্থ্য আপনারা দেখেছেন পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড আমি নিজে আমার পাড়ায় দেখেছি এমন লোকের অ্যাপেন্ডিক্স হয়েছিল তখন দশ টাকা পনেরো টাকা করে চাঁদা তুলে তার অপারেশন করতে হয়েছিল কিন্তু এখন হসপিটালের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি আপনার যেকোনো অপারেশন বড় থেকে ছোট সবকিছু আপনি মমতা ব্যানার্জির মাধ্যমেই পাচ্ছেন আপনাদের এই যে শিক্ষা আপনারা বলুন একটা বাচ্চা ছেলে থেকে বয়স মানে যারা উচ্চমাধ্যমিকের মাধ্যমিক বিএ পাস পর্যন্ত বিএ পর্যন্ত পড়ছে সবার স্কলারশিপ থেকে আরম্ভ করে জমা, বই, জুতো সম্পূর্ণ ফ্রি মহিলাদের জন্য মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে সিডিউলটাই সম্পূর্ণ শিক্ষাগত সম্পূর্ণই ফ্রি তাই আপনাদের বলছি এখন এই অঞ্চলে আপনারা এখানে অনেক অভিজ্ঞ মানুষ এবং আমার থেকে অনেক বয়স্ক আপনারা জানেন একটা পাড়ায় কিংবা একটা গ্রামে একটা অঞ্চলে দশটা পনেরোটা কুড়ি জন এরকম ছিল যারা ছিনতাই করতো ডাকাতি করতো চুরি করতো সব কিছু করতো এখন আপনি বলুন এই তৃণমূলের আমলে এই দুহাজার এগারো সালের পর থেকে অঞ্চলে একটা চোর কিংবা একটা ডাকাত একটা ছিনতাইবাজ কেস খুঁজে বার করতে পারবেন না আপনারা কারণ মানুষের যে স্বচ্ছলতা সেটা মমতা ব্যানার্জির সরকারের আমলেই হয়েছেন। বারুইপুর ব্লকসমিতির ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন-শুধুমাত্র বিভাস সরকার জেতাটা নয় বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হবে। আজকে একটা বিরাট চক্রান্ত চলছে নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা ছিল আজকে BJP কেন্দ্রে সরকারে থাকার পরে নির্বাচন কমিশনকে একদম দলের কুক্ষিগত করে দিয়েছে।মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে উপকৃত নিরানব্বই ভাগ মানুষ উপকৃত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী থাকলে এটা আমাদের পরীক্ষা এটা আমরা দেখেছি গত দুবারের মুখ্যমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী যতই প্রকল্প করেছে সমস্ত গরিব মানুষের স্বার্থে পড়েছে আপনারা ভেবে দেখুন কৃষক বন্ধু দুবার করে টাকা দিয়েছে। ভূমিহীন কৃষকদের জন্য তিনি ভূমিহীন কৃষক কৃষকবন্ধু প্রকল্প করেছেন। দিদির এবার প্রতিশ্রুতি বাংলায় কোনো মানুষ ঘর ছাড়া থাকবে না আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের সদস্যদের দায়িত্ব নিতে হবে আমাদের উপর অর্ডার আছে ভোটের পরে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে গাড়ি করে অটো করে খুঁজবেন কোন মানুষটা দিদির প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে সঠিক ব্যবহার পাচ্ছে কি? এত বড় চিন্তা ভাবনা গরিব মানুষের জন্য আর কেউ আশ্রয় যেন করেনি সারা বাংলা সারা ভারতে সারা ভারতে এমন কোনো মুখ্যমন্ত্রী নেই যে নির্বাচনের আগে রিপোর্ট কার্ড সাংবাদিক বৈঠক করে রিপোর্ট কার্ড ছাপিয়ে মানুষের কাছে বলেছে আমি এই প্রকল্প করেছি।যখন দেশ ভাগ হয়েছিল। সারা পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার পরে ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম ইসলামিক যত ইসলামী জনগণ আছে পাকিস্তানে সেটা নেই। বাদ দিয়ে ভারতবর্ষ চলতে পারে না এই বাংলার মাটিকে এই ভারতের মাটিকে নিজের মাটি বলে মা বলে আঁকড়ে ধরে আছে তাদের ফটো এই চক্রান্তের বিরুদ্ধে নয় এই চক্রান্তের বিরুদ্ধে জোড়া ফুল চিহ্নে প্রতিবাদ জানাবার লড়াই দেখুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনেক দল দাঁড়াতে পারে CPIM সম্বন্ধে আমি বেশি কিছু বলতে চাই না চৌত্রিশ বছর CPIM এর শাসন আমরা দেখেছি কেউ সি পি আই এম করতে পারে কেউ করতে পারে তারা কি বলতে পারবে যে আমরা বাংলার দখল করতে পারবো। তা বলতে পারবে না।তারা BJP র সঙ্গে যোগসাজশ করে candidate দিয়ে তৃণমূলের ভোটটাকে কমিয়ে দিতে চায়।বিজেপি একটা অসভ্য সরকার দেশদ্রোহী দেশের সংবিধান বিরোধী তাই দেশদ্রোহীদের কাছ থেকে আমরা দেশ প্রেম শিখবো না এ মাটি আমার এ মাটি রবীন্দ্র নজরুলের এটা আমাদের ভক্তা তাই এই লড়াইটা নিজের লড়াই মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আপনাদের উনত্রিশ তারিখে ভোটে বিভাস সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রমাণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি দায়িত্ব আমাদের সেই দায়িত্ব আপনাদের নিতে হবে।
উপস্থিত ছিলেন ২৫৩বুথের সদস্যা, ও উহার প্রতিনিধী,বারুইপুর ব্লকসমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুর পূর্বের কৃষক ক্ষেত ও মজুর সংগঠনের সভাপতি আব্দুল হামিদ মোল্লা, বামনগাছি অঞ্চলের যুবকার্যকারী সভাপতি লাল্টু মিস্ত্ররী, ২৫৪বুথের সদস্য নাজিম উদ্দিন লস্কর, সাবির উদ্দিন সহ বিশিষ্ট তৃনমুল কংগ্রেসের নেতা নেতৃত্বরা।
![]()









